✕

সর্বশেষ :
৫০০ বছর ধরে বিশ্বের প্রাচীনতম শপিংমলকে টিকিয়ে রেখেছে যে গোপন নেটওয়ার্ক! পশ্চিম ফিলিপাইন সাগর: চীন মোকাবিলায় ফিলিপাইনের সামনে তিন পথ আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও ভারত থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান ‘স্পাইডার-ম্যান’ সড়ক পৃথিবীর চেয়েও প্রাণবান্ধব গ্রহ থাকতে পারে মহাবিশ্বে রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর স্মার্টফোন চার্জ দেওয়ার সময় কভার কি খুলে রাখা জরুরি? স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ আখ্যা, ইরানে ইন্টারনেট বন্ধের নতুন হুমকি অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজে গোপন ভিডিও ধারণের যন্ত্র, তদন্ত শুরু

গাজায় পুলিশ চেকপোস্টে ইসরাইলি হামলা, নিহত ৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১৩:৫৫:৪৩ |
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় হওয়া যুদ্ধবিরতির মধ্যেই হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর দুটি চেকপোস্টে হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত  ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

চিকিৎসকদের মতে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে দুটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বিমান। এতে তিনজন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হন, যার মধ্যে একটি মেয়েশিশুও রয়েছে। এছাড়া আরও চারজন আহত হয়েছেন।

এই হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত নভেম্বর থেকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৬৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রসঙ্গত,  ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৭২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..