✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বনশ্রী আইডিয়াল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১৩:৫৩:২৫ |
রাজধানীর বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বনশ্রীর বাসা থেকে লাইকা মিলিন নামের ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

মিলিনের বাবা শাহাদাত হোসেন বলেন, আমার মেয়ে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সকালে ফজরের নামাজ পড়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ কী হয়ে যায় তা বুঝে ওঠার আগেই নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার মেয়ের মানসিক সমস্যা ছিল। কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি আমরা কেউ কিছু বলতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..