✕

সর্বশেষ :
৫০০ বছর ধরে বিশ্বের প্রাচীনতম শপিংমলকে টিকিয়ে রেখেছে যে গোপন নেটওয়ার্ক! পশ্চিম ফিলিপাইন সাগর: চীন মোকাবিলায় ফিলিপাইনের সামনে তিন পথ আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও ভারত থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান ‘স্পাইডার-ম্যান’ সড়ক পৃথিবীর চেয়েও প্রাণবান্ধব গ্রহ থাকতে পারে মহাবিশ্বে রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর স্মার্টফোন চার্জ দেওয়ার সময় কভার কি খুলে রাখা জরুরি? স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ আখ্যা, ইরানে ইন্টারনেট বন্ধের নতুন হুমকি অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজে গোপন ভিডিও ধারণের যন্ত্র, তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের প্রতি তাকে অনুগত হতে বলেও মন্তব্য

সৌদির বাদশাকে নিয়ে অশালীন শব্দ ব্যবহার করলেন ট্রাম্প!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১১:৪৮:৫২ |
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে নিয়ে কথা বলতে গিয়ে অশালীন শব্দ ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি বলেছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রভাব দেখে সৌদি অবাক হয়েছে। এখন তার এই প্রভাবের জন্য সৌদি এবং দেশটির বাদশাকে তার প্রতি অনুগত থাকতে হবে।

স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) মিয়ামিতে বক্তব্য দেন ট্রাম্প।

এ সময় তিনি বলেন, যখন তিনি (সর্বশেষবার) সৌদি সফরে গিয়েছিলেন তখন সৌদির বাদশাহ তাকে খুবই আপ্যায়ন করেছেন। এমনকি বাদশাহ সালমান শারীরিকভাবে দুর্বল থাকলেও তাকে সঙ্গ দিয়েছেন। তাকে ধরে বসা থেকে উঠেছেন। যা অন্য আর কোনো মার্কিন প্রেসিডেন্ট বা রাজনীতিবিদের সঙ্গে সৌদির বাদশাহ করেননি।

ট্রাম্প তার বক্তব্যে আরও বলেন, সৌদি আরবের কর্মকর্তারা তাকে বলেছেন, তিনি ক্ষমতায় আসার আগে যুক্তরাষ্ট্র ছিল মৃত দেশ। কিন্তু এখন এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হয়েছে। এরপর সৌদির বাদশাকে নিয়ে অশালীন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “সৌদির বাদশাহ কখনো ভাবেননি তাকে আমার পশ্চাৎদেশে চুমু খেতে হবে।” তিনি এরমাধ্যমে মূলত বুঝিয়েছেন, সৌদিকে মার্কিনিদের প্রতি এতটা নির্ভরশীল হতে হবে সেটি বাদশাহ সালমান ভাবেননি।

ট্রাম্প তার বক্তব্যের শেষে বলেন সৌদিকে এখন তার প্রতি অনুগত হতে হবে। তাদের কাছে আর অন্য কোনো সুযোগ নেই। ফলে তার প্রতি অনুগত হওয়াটাই সৌদির জন্য ভালো হবে। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে তার কঠোর সমালোচনা করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..