✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ২১:৩৩:৫৬ |
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম তিনি দলীয় কার্যালয়ে এলেন।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাতটায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

অতিরিক্ত প্রেস সচিব জানান, ‘প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করছেন। সেখানে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলছেন।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত আছেন।

এদিকে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর আগমনের খবর পেয়ে দুপুর থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে পুরো এলাকা মুখর করে রাখেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..