সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল শিশু তাসমিয়ার মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১৮:৫৬:১২ |
নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের দুই দিন পর শিশু তাসমিয়ার (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে মধুমতী নদীতে ভাসতে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তাসমিয়া যশোর সদরের শাহবাজপুর গ্রামের মো. জিন্নাহ হোসেনের মেয়ে।  

এর আগে গত ২৬ মার্চ উপজেলার কুন্দসী এলাকায় ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে মধুমতি নদীতে পরিবারের সঙ্গে ঘুরতে যায় শিশু তাসমিয়া।

ঘোরাঘুরির এক পর্যায়ে হারিয়ে যায় সে। পরিবারের সদস্যরা তাসমিয়াকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। কিন্তু তারাও তাসমিয়াকে শনাক্ত করতে পারেননি। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, শিশু তাসমিয়ার মরদেহ শনিবার সকালে নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।


পরে নৌ পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..