✕

সর্বশেষ :
৫০০ বছর ধরে বিশ্বের প্রাচীনতম শপিংমলকে টিকিয়ে রেখেছে যে গোপন নেটওয়ার্ক! পশ্চিম ফিলিপাইন সাগর: চীন মোকাবিলায় ফিলিপাইনের সামনে তিন পথ আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও ভারত থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান ‘স্পাইডার-ম্যান’ সড়ক পৃথিবীর চেয়েও প্রাণবান্ধব গ্রহ থাকতে পারে মহাবিশ্বে রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর স্মার্টফোন চার্জ দেওয়ার সময় কভার কি খুলে রাখা জরুরি? স্টারলিংককে ‘যুদ্ধের হাতিয়ার’ আখ্যা, ইরানে ইন্টারনেট বন্ধের নতুন হুমকি অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজে গোপন ভিডিও ধারণের যন্ত্র, তদন্ত শুরু

বন্ধুর জন্য মন খারাপ ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১৭:১৯:৩৯ |
নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালিয়ে আবারও দুর্ঘটনার কবলে পড়েলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। আর এই ঘটনায় মন ভালো নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কেননা, উডস যে তার একজন ঘনিষ্ঠ বন্ধু।

এ প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘খুবই খারাপ লাগছে। একটি দুর্ঘটনা ঘটেছে- এটাই জানি। সে আমার ঘনিষ্ঠ বন্ধু। উডস একজন অসাধারণ মানুষ। তবে কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন।’

কর্তৃপক্ষ জানায়, ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে নিজের বাসার কাছাকাছি একটি সরু দুই লেনের আবাসিক সড়কে অন্য একটি ট্রাককে ওভারটেক করার সময় উডসের ল্যান্ড রোভার গাড়ি ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর তাকে আটক করে মার্টিন কাউন্টি জেলে নেওয়া হয়। তবে শারীরিকভাবে অক্ষত রয়েছেন উডস। শনিবারের (২৮ মার্চ) এ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তি দেওয়া হয় ইতিহাসের সেরা গলফারদের একজনকে।

মার্টিন কাউন্টির শেরিফ জন বাডেনসিয়েক জানান, ঘটনাস্থলে উডসের মধ্যে ‘অস্বাভাবিকতার লক্ষণ’ দেখা যায়। যদিও ব্রেথালাইজার পরীক্ষায় তিনি পাস করেন, তবে প্রস্রাব পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে ডিইউআই, সম্পদের ক্ষতি এবং আইনসম্মত পরীক্ষায় অস্বীকৃতির অভিযোগ আনা হয়েছে।

শেরিফ বলেন, ‘উডসের ওপর একাধিক পরীক্ষা করা হয়েছে। তিনি তার আগের আঘাত ও অস্ত্রোপচারের বিষয়টি ব্যাখ্যা করেছেন, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। তারপরও বিস্তারিত সড়কপাশের পরীক্ষা নেওয়া হয়। তবে ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা করতে রাজি হননি। এই অসহযোগিতার কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..