✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আর্জেন্টিনা ভালো খেলেনি, স্বীকার করতেই হবে : স্কালোনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১১:৩৩:২২ |
বিশ্বকাপের আগে নিজেদের শেষবার ঝালিয়ে নেওয়ার শুরুতে হতাশ হতে হয়েছে আর্জেন্টিনাকে। ফিফা র‌্যাংকিংয়ের ১১২ ধাপ পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে জয় পেলেও বিশ্ব চ্যাম্পিয়নদের কপালে ভাঁজ পড়েছে। কারণ ব্যবধানটা ২-১ এর! লা বোম্বোনেরায় প্রথমার্ধেই দুটি গোল করেছিল তারা, শেষ দিকে একটি গোল হজম করে। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি স্বীকার করলেন, মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ অকপটে স্বীকার করলেন, ‘সত্যি কথা হলো আজকের ম্যাচ ভালো ছিল না, এটাই বাস্তব।’ জোর দিয়ে তিনি বললেন, ‘এই পারফরম্যান্স থেকে অনেক উপসংহার টানা যেতে পারে।’ কোচ যোগ করলেন, ‘আমরা সবসময় বলি, সহজ প্রতিপক্ষ বলে কেউ নেই। আজ দল ভালো ছিল না। আমাদের এটা মেনে নিয়ে ভুল শুধরাতে হবে। আমি চিন্তিত নেই। সবসময়ের মতো কিছু বিষয় সংশোধন করতে হবে। তাও ভালো যে এখনই সেগুলো ধরা পড়েছে।’



লিওনেল মেসি এদিন প্রথমার্ধের পুরোটা সময় বেঞ্চে ছিলেন। দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামান স্কালোনি। শুরুর একাদশে খেলা আরও সাত জনকে এই অর্ধে মাঠ থেকে তুলে নেন তিনি। মেসিকে না রেখে দল নামানো প্রসঙ্গে কোচ বললেন, ‘মাঝেমধ্যে আমরা যখন ভিন্ন কিছুর চেষ্টা করি, দলের পারফরম্যান্স খারাপ হতে পারে, বিশেষ করে যদি পর্যাপ্ত সময় হাতে না থাকে।’

স্কালোনি স্বীকার করলেন, ‘এটা স্পষ্ট যে আমরা এর চেয়ে আরও ভালো খেলতে পারি, যেটা আমরা করে এসেছি।’ তার বিশ্লেষণ, ‘যারা খেলেছে, তারা সবাই অবদান রেখেছে। কিন্তু যখন পরিস্থিতি জটিল হয়ে দাঁড়ায়, তখন পারফর্ম করা কঠিন হয়ে পড়ে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..