সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্নে মিলল ‘ধুরন্ধর’ সিনেমা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ০০:২৮:৪৩ |

জনপ্রিয় বলিউড সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর উন্মাদনা এবার পৌঁছে গেছে পরীক্ষার প্রশ্নপত্রে। মূলত, উচ্চ মাধ্যমিকের হিসাববিজ্ঞান (অ্যাকাউন্টস) বিষয়ের একটি প্রশ্নপত্রে দেখা গেছে সিনেমাটির প্রধান চরিত্রগুলোর নাম। যা নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়েছে ভারতীয় নেটিজেনদের মাঝে।

তবে প্রশ্নপত্রটি কোন শিক্ষা প্রতিষ্ঠানের তা নিশ্চিত হওয়া না গেলেও এটি যে কোনো সিনেমার অন্ধ ভক্ত শিক্ষকের কাজ, তা নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে। সঙ্গে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ হাস্যরস ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং, আর মাধবন ও সঞ্জয় দত্ত অভিনীত এই সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। অ্যাকশন এবং গল্পের কারণে দর্শক মহলে সিনেমাটি নিয়ে ব্যাপক হাইপ তৈরি হয়েছে। এর আগেও বিভিন্ন সময় জনপ্রিয় সিনেমা বা খেলোয়াড়দের নাম পরীক্ষার প্রশ্নে আসার নজির দেখা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..