✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কাজের প্রলোভনে রণবীরকে কুপ্রস্তাব, কী বললেন অভিনেতা?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১৯:৪৬:১৯ |
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ক্যারিয়ারের শুরুর দিকে ভয়াবহ ‘কাস্টিং কাউচ’-এর শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই তারকা। এক প্রভাবশালী ব্যক্তি তাকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি তার। 

রণবীর জানান, বলিউডে যখন তিনি নবাগত, তখন কাজের সূত্রে এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই ব্যক্তি রণবীরকে বলেছিলেন, শোবিজ অঙ্গনে টিকে থাকতে হলে চতুর হওয়ার পাশাপাশি শারীরিক আকর্ষণ থাকা জরুরি। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি রণবীরের শারীরিক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। রণবীর অস্বস্তি বোধ করলেও ওই ব্যক্তি তাকে শুধু একবার স্পর্শ করার বা দেখার অনুমতি চান। তখনই রণবীর সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।



অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রণবীর জানান, ওই ব্যক্তির আচরণে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তাকে চড় মারতে ইচ্ছা করছিল। তবে ক্যারিয়ারের কথা ভেবে সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করেছিলেন তিনি। 

রণবীরের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তি আরও একজন উদীয়মান অভিনেতার সঙ্গেও একই কাজ করেছিলেন। যদিও নিরাপত্তার খাতিরে সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি এই অভিনেতা।

বর্তমানে রণবীর সিং বলিউডের অন্যতম সফল তারকা হলেও ক্যারিয়ারের শুরুতে তাকেও এমন প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..