সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তানি কাশ্মীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১৯:০২:১৮ |
পাকিস্তানি কাশ্মির এবং দেশটির উত্তরপশ্চিামাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ সকাল স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি)।

পিএমডির বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের গিলগিট থেকে ৮৪ কিলোমিটার উত্তরপূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার গভীরে। আরও বলা হয়েছে, কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে পাকিস্তানি কাশ্মিরের গিলগিট, স্কার্দু এবং খাইবার পাখতুনখোয়ার পাট্টান, বালাকোট এবং তার আশপাশের এলাকাগুলোতে।

তবে এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভৌগলিকভাবে পাকিস্তানের অবস্থান ৩টি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান এবং ভারতীয়। এই তিন টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে পাকিস্তানের ভূপৃষ্ঠের অভ্যন্তরে মোট ৫টি ভূমিকম্পপ্রবণ অঞল রয়েছে। একাধিক ফল্টলাইনের সংযোগস্থলে অবস্থানের কারণে এই অঞ্চলে ভূমিকম্প প্রায় নিয়মিত একটি দুর্যোগ।

সূত্র : ডন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..