সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফিফা প্রীতি ম্যাচ

শনিবার মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১১:০৮:০২ |
২০২৬ বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। দলগুলো নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বসে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। লিওনেল মেসিরাও মূল লড়াইয়ের আগে প্রস্তুত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে মৌরিতানিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

এই ম্যাচে হারজিত ছাপিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতিই বড় হয়ে উঠেছে। তবুও আর্জেন্টিনা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণেই মাঠে নামবে। লড়াই একতরফা হওয়ার কথা। কেননা, ফিফা র‍্যাংকিংয়ে আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়। সেই তুলনায় যোজন যোজন পিছিয়ে মৌরিতানিয়া। তাদের অবস্থান শতকেরও বাইরে, ১১৫তম। অর্থাৎ আর্জেন্টিনার সঙ্গে তাদের শক্তির পার্থক্য আকাশ-পাতাল। তাই ম্যাচে আর্জেন্টিনার জয় নিয়ে কোনো যদি কিন্তু থাকার কথা নয়। তবে ফুটবল মাঠের হিসাব পাল্টে যেতে পারে এক মুহূর্তে। তাই সাবধানতা অবলম্বন করছে স্কালোনির দল।



স্কালোনির অধীনে আর্জেন্টিনা গত ৮ বছরে বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জিতেছে। পারফরম্যান্সের ভিতও মজবুত হয়েছে। আর সেটার বেশ স্পষ্ট প্রতিফলন দেখা যায় আর্জেন্টিনার প্রীতি ম্যাচে। স্কালোনি ২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তার অধীনে এ পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তাতে ২৪ জয়, ৪ ড্র ও ২ হার। অর্থাৎ খেলোয়াড়দের মধ্যে অপরাজিত থাকার মানসিকতা তৈরি করেছেন তিনি। মৌরিতানিয়ার বিপক্ষেও এই ধারাবাহিকতা দেখা যাবে বলেই ধারণা।

প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সবশেষ হেরেছিল ২০১৯ সালের মার্চে ভেনিজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে। এরপর থেকে যেন হারতেই ভুলে গেছে আর্জেন্টিনা। এরপর টানা ২৩টি প্রীতি ম্যাচে জিতেছে তারা, যার মধ্যে টানা ১৫টি ম্যাচেই এসেছে জয়। সর্বশেষ ২০২৫ সালের ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে জয়ের সুবাস নিয়েই মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল।

এই ম্যাচে দলের দুই তারকাকে পাচ্ছেন না স্কালোনি। স্কোয়াড ঘোষণার পর আর্জেন্টিনায় দুটি পরিবর্তন আনতে হয়েছে চোটের কারণে। গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে ডাকা হয়েছে নাহুয়েল মোলিনাকে। লিওনার্দো বালের্দির চোটের কারণে তার জায়গায় স্কোয়াডে ফিরেছেন লুকাস মার্টিনেজ কুয়ার্তা। তাও ভারসাম্য একাদশ নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। এখন ফলাফলের অপেক্ষায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..