সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৯:৫০:৩৬ |
কন্যা জাইমা রহমানকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে যান। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ হয়। সাবেক ফুটবলারদের নিয়ে লাল দল ও সুবজ দল এই ম্যাচে লড়াই করেছে।


এদিন বিকালে প্রধানমন্ত্রী এই ম্যাচের উদ্বোধন করেন এবং মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পুরো গ্যালারিতে দর্শকরা করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। পরে ভিআইপি লাউঞ্জে বসে প্রধানমন্ত্রী ফুটবল খেলা উপভোগ করেন।

এসময় ব্যারিস্টার জাইমা রহমান, বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সাংসদ রফিকুল আলম মজনু, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব- ২ মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারি সচিব-২ আব্দুর রহমান সানি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..