✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান, নারীসহ আটক ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৯:৪৬:৫৫ |
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন তাহমিনা আক্তারসহ তিন নারী। পরে তাদেরকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- ময়মনসিংহের গৌরিপুর এলাকার রফিকুল ইসলাম দুর্জয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার মিষ্টি সুভাষ ও রাজধানী ঢাকার লালবাগের প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার। তিনি আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। 


আটক ওই নারী জানান, তার স্বামী সৌদি প্রবাসী। তিনি আওয়ামী লীগের একজন কর্মী। আওয়ামী লীগের পক্ষ থেকেই ৩ মেয়েকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। তিনি জানান, ‘জয় বাংলা স্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ। বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করে নাই?’ 

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে আসেন ওই নারী। পরে তিনি ‘জয় বাংলা স্লোগান দিয়ে স্মৃতিসৌধে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে ওই ৩ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান। 

আটককৃতরা আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..