✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

টাঙ্গাইলে মজুত করা ৫১৮০ লিটার তেল জব্দ করায় ২ ব্যবসায়ীকে কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৯:৩১:৫৮ |
টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে মজুত করা ৫ হাজার ১৮০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার ভোরে এই অভিযান পরিচালনা করেন সখীপুরের সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা।

অভিযানে ৩ হাজার ৫১৬ লিটার ডিজেল এবং ১ হাজার ৬৬৪ লিটার পেট্রোল জব্দ করা হয়।

এসি (ল্যান্ড) শামসুন্নাহার শিলা বলেন, গত ২৪ মার্চ রাতে পূর্বদেশ ফিলিং স্টেশনে সাড়ে চার হাজার লিটার পেট্রল এবং সাড়ে চার হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী ২৫ মার্চ সেগুলো নির্ধারিত দামে বিক্রি করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা ফিলিং স্টেশনে মজুত না করে ‘মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজ’কে অবৈধভাবে মজুত করতে সহায়তা করে। অভিযানের সময় মালিকের স্বীকারোক্তি, ভুক্তভোগীদের সাক্ষ্য এবং জব্দ করা তেলের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

তিনি জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় ১০ টাকা বেশি দামে ওই তেল বিক্রি করা হচ্ছিল। তারা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছিলেন। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী পূর্বদেশ ফিলিং স্টেশনের মালিককে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিককেও পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী একই দণ্ড দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..