সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মেসিদের লিগে যোগ দিয়ে উচ্ছ্বসিত গ্রিজম্যান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৩:৫৩:১৪ |
মেজর লিগ সকারে (এমএলএস) নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফরাসি তারকা আতোয়াঁ গ্রিজম্যান। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দিচ্ছেন এ ফরোয়ার্ড।

মঙ্গলবার (২৪ মার্চ) তাকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অরল্যান্ডো। নতুন অধ্যায় নিয়ে ইতোমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্রিজম্যান।

৩৫ বছর বয়সী গ্রিজম্যান দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন, যা ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত কার্যকর থাকবে। চুক্তিতে ২০২৮-২৯ মৌসুমের জন্য ক্লাবের পক্ষ থেকে একটি অপশনও রাখা হয়েছে। তবে এই চুক্তি কার্যকর হবে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা, আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট পাওয়া এবং পি-১ ভিসা অর্জনের ওপর নির্ভর করে।

বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাওয়া গ্রিজম্যান চলতি মৌসুম শেষ করবেন আগামী ১৩ জুলাই, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর অরল্যান্ডো সিটির সঙ্গে যোগ দেবেন।



ক্লাবের বিবৃতিতে গ্রিজম্যান বলেন, ‘অরল্যান্ডো সিটির সঙ্গে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। প্রথম আলোচনাতেই ক্লাবটির উচ্চাকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। সমর্থকদের সঙ্গে দেখা করা, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামের আবহ অনুভব করা এবং দলের সাফল্যে নিজের সর্বোচ্চটা দেওয়ার অপেক্ষায় আছি।’

ক্লাব ক্যারিয়ারে গ্রিজম্যান খেলেছেন রিয়াল সোসিয়েদাদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে। সব মিলিয়ে ৭৯২ ম্যাচে তার গোল ২৯৮টি, অ্যাসিস্ট ১৩২টি। চলতি মৌসুমে অ্যাতলেটিকোর হয়ে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন।

অরল্যান্ডো সিটির চেয়ারম্যান মার্ক উইলফ বলেন, ‘গ্রিজম্যানকে দলে নেয়া শুধু আমাদের ক্লাব নয়, পুরো শহর ও সমর্থকদের জন্যই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি তার প্রজন্মের অন্যতম সেরা ও প্রভাবশালী ফুটবলার।’

ক্লাবের জেনারেল ম্যানেজার রিকার্ডো মোরেইরা যোগ করেন, ‘গ্রিজম্যান একজন পরিপূর্ণ ফুটবলার সৃজনশীল, বুদ্ধিমান ও গোলমুখে কার্যকর। তার নেতৃত্ব ও জয়ের মানসিকতা পুরো দলকে আরও উন্নত করবে।’

ফ্রান্স জাতীয় দলের হয়ে গ্রিজম্যান ছিলেন অন্যতম ভরসার নাম। ২০১৮ ফিফা বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, যেখানে তিনি জিতেছিলেন ব্রোঞ্জ বল ও সিলভার বুট। এছাড়া ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলেও ছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে ৪৪ গোল ও ৩৮ অ্যাসিস্ট করা গ্রিজম্যান ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

২০২৩ সালে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে আলোচনায় যুক্তরাষ্ট্রের লিগটি। গ্রিজমানের এই যোগদানকে মেজর লিগ সকারে আরেক বড় এক সংযোজন হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় ফুটবলে দীর্ঘ সাফল্যের পর যুক্তরাষ্ট্রে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। যেখানে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব অরল্যান্ডো সিটির শিরোপা জয়ের স্বপ্নকে আরও জোরালো করতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..