✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পিএসসির লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৯, | ১০:২৪:১৭ |

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ‘ব্যক্তিগত কর্মকর্তা’ (দশম গ্রেড) পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। মোট পরীক্ষার্থী ১৩৯৮ জন।

 

পরীক্ষার বিস্তারিত তথ্য:

পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা (দশম গ্রেড)

পরীক্ষার ধরন: লিখিত পরীক্ষা

পরীক্ষার তারিখ: ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার

সময়: দুপুর ২:৩০ মিনিট থেকে বিকেল ৪:০০ মিনিট পর্যন্ত

পরীক্ষাকেন্দ্র:

১. সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, কলেজ গেট, মোহাম্মদপুর, ঢাকা

২. ৭১ মিলনায়তন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

পরীক্ষা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা—

প্রার্থীগণকে স্ব–স্ব প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে এবং পূরণ করতে হবে। কোনো প্রকার কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা যাবে না, অন্যথায় প্রার্থিতা বাতিল হবে।

৯০ নম্বরে পরীক্ষা—

লিখিত পরীক্ষা মোট ৯০ নম্বরের হবে। এতে বাংলা-২৫, ইংরেজি-২৫, গণিত-২০ এবং সাধারণ জ্ঞান-২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে।

পরীক্ষা কেন্দ্রে বইপুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি আনা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু কালো কালির বল পয়েন্ট কলম এবং সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাঁদের শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের ১৬ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে কমিশন সচিবালয়ের নন-ক্যাডারের (পরীক্ষা) পরিচালক বরাবর আবেদন করতে হবে।

*বিস্তারিত তথ্যর জন্য এখানে দেখুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..