✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

তৃণমূল মুসলিমদের ভোট নিয়েছে, উন্নয়ন করেনি: ওয়াইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৩:৪৮:০৫ |
অল ইন্ডিয়া মজলিশ-ই-মুসলিমীন (এআইএমআইএম) সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস মুসলিমদের ভোট নিয়েছে, কিন্তু এই সম্প্রদায়ের উন্নয়নে কাজ করেনি।

আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (এজেইউপি)-এর সঙ্গে জোট করে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছে এআইএমআইএম। এ উপলক্ষে বুধবার কলকাতায় হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন ওয়াইসি।

তিনি বলেন, এই জোট মুসলমানদের রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী করতে কাজ করবে। বিজেপি বা তৃণমূল কেউই মুসলমানদের রাজনৈতিক ক্ষমতায়ন চায় না বলেও দাবি করেন তিনি।
ওয়াইসি বলেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের রাজনৈতিক নেতৃত্ব দুর্বল। বিভিন্ন তথ্য অনুযায়ী, যেখানে সংখ্যালঘুদের নেতৃত্ব নেই, সেখানে সামাজিক ও অর্থনৈতিক অবস্থাও খারাপ।

তিনি আরও বলেন, রাজ্যে প্রায় ৩০ শতাংশ মুসলিম জনসংখ্যা থাকলেও সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ মাত্র ৭ শতাংশ। অনেক মুসলিম শিক্ষার্থী এখনো শিক্ষার বাইরে রয়েছে।
তৃণমূলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা মুসলিমদের ভোট নিয়ে নেতা তৈরি করেছে, কিন্তু সাধারণ মানুষের উন্নয়নে কাজ করেনি।’

তিনি বলেন, জোট গঠনের উদ্দেশ্য ভোট ভাগ করা নয়, বরং মুসলমানদের সম-অধিকার নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর বলেন, নানা বাধা সত্ত্বেও এ জোট গঠিত হয়েছে। আসন্ন নির্বাচনে ১৮২ থেকে ১৯২ আসনে জোট প্রার্থী দেওয়া হবে এবং বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালানো হবে।

তিনি আরও জানান, দলের প্রতীক ‘বাঁশি’ নির্ধারণ করা হয়েছে এবং ১ এপ্রিল বহরমপুর থেকে প্রচারণা শুরু হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..