✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ০০:৩৭:০৯ |
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের একটি দোকানে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজাকে (ওসি) ক্লোজড করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, গত শুক্রবার (২০ মার্চ) মগবাজারের বিশাল সেন্টারের একটি দোকানে পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র করে মার্কেট কমিটি ও সংশ্লিষ্ট একটি শোরুমের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। পাশাপাশি এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-কে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..