✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বল পরিবর্তনে নতুন নিয়ম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ২১:৫৭:৪৯ |
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল পরিবর্তনে নতুন নিয়ম আনলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নতুন নিয়মে তিনটি ক্ষেত্রে বল পরিবর্তন করা যাবে।


আইপিএলে বল পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাঠের আম্পায়াররা। রাতের ম্যাচগুলোতে পরে বোলিং করা দলের অধিনায়কও প্রয়োজনে বল পরিবর্তন করতে পারবেন।

বিসিসিআইয়ের নির্দেশিকায় বলা হয়েছে, ম্যাচ চলাকালীন বল হারিয়ে গেলে বা কোনো কারণে বল ফেরত পাওয়া না গেলে বা আম্পায়াররা বলটি খেলার অযোগ্য মনে করলে তা পরিবর্তন করা যাবে। এ ক্ষেত্রে নতুন বল পাওয়া যাবে না। হারিয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া বলটিতে যত ওভার খেলা হয়েছিল, তত ওভার (প্রায়) খেলা হয়েছে, এমন একটি বল ব্যবহার করা যাবে।

দ্বিতীয় ইনিংসে বোলিং করা দলের অধিনায়ক চাইলে ১০ ওভারের পর বল পরিবর্তনের আবেদন করতে পারবেন। ওভারের মাঝে আবেদন করা যাবে না। দু’টি ওভারের মাঝে আবেদন করতে হবে মাঠের আম্পায়ারদের কাছে। বৃষ্টি বা শিশিরে বল ভিজে যাওয়ার সমস্যার কথা মাথায় রেখেই এই নিয়ম করা হয়েছে।

অধিনায়কের আবেদনের পর আম্পায়াররা বল পরীক্ষা করে দেখবেন। অধিনায়কের আবেদন যুক্তিসঙ্গত মনে হলে বল পরিবর্তন করা হবে। এ ক্ষেত্রেও প্রায় সমান ওভার ব্যবহৃত বলই দেওয়া হবে। এই নিয়ম শুধু রাতের ম্যাচগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..