✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

‘এখনো না, কখনো না’, কড়া বার্তা দিল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৩:২২:১৩ |
ট্রাম্পের আলোচনার দাবি প্রত্যাখ্যান করল ইরানের সামরিক বাহিনী। আলোচনা নিয়ে ট্রাম্পের সর্বশেষ দাবির জবাব দিয়েছে তারা। ফার্স সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত বিবৃতিতে লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম যুলফাগারি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনাদের দেশের ভেতরের সমস্যা কি এত বেড়েছে যে, এখন নিজেদের মধ্যেই আলোচনা করতে হচ্ছে?’

তিনি আরো বলেন, ‘আপনাদের ব্যর্থতাকে চুক্তি বলবেন না।’ ফার্স-এর মতে যুলফাগারি বলেছেন, ‘যতক্ষণ না আমাদের ইচ্ছা পূরণ হচ্ছে, ততক্ষণ তেলের আগের দামে বা আগের ব্যবস্থায় ফেরা হবে না।’ 

তিনি বলেন, ‘এটা তখনই সম্ভব হবে, যখন ইরানি জাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা আপনাদের নোংরা মন থেকে পুরোপুরি মুছে যাবে।’

সর্বশেষ তিনি জোর দিয়ে বলেন, শুরু থেকেই তাদের অবস্থান এক, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবে মিলেমিশে চলবে না, এখন না, ভবিষ্যতেও না।

যুলফাগারি বলেছেন, ‘এই অঞ্চলে আপনাদের বিনিয়োগের কোনো চিহ্ন দেখা যাবে না। জ্বালানি ও তেলের আগের দামও দেখতে পাবেন না, যতক্ষণ না আপনারা এটা বুঝবেন যে, এই অঞ্চলের স্থিতিশীলতা আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হাতে। স্থিতিশীলতা আসে শক্তির মাধ্যমে।’

তিনি আরো বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমরা না চাইলে পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে না। প্রথম দিন থেকেই আমাদের প্রথম ও শেষ কথা এটাই ছিল, আমাদের কেউ আপনাদের মতো কারো সমঝোতায় আসবে না, এখনো না, ভবিষ্যতেও না।’

এই কঠোর মন্তব্য করে ইরান জানান দিল, কোনো আলোচনা হবে না, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে থাকবে এবং তারা লড়াই চালিয়ে যাবে। সুতরাং, লড়াই কতদিন চলবে তা অজানা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে কোনো চমক আসবে কি না বা তেহরানের রাজনীতিবিদরা আলোচনা চলছে বলে ঘোষণা দেবেন কি না, তা আমরা জানি না।

কিন্তু আপাতত সামরিক ও রাজনৈতিক উভয় পক্ষ থেকেই এখানে একটাই কথা শোনা যাচ্ছে, ইরান এই যুদ্ধ চলবে এবং আলোচনার মাধ্যমে নয়, বরং সেনাবাহিনীর শক্তিতেই জয়ী হবে।

সূত্র : আলজাজিরা। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..