✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় গেটম্যান গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৩:০৮:৩৫ |
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনার সঙ্গে জড়িত রেলক্রসিংয়ের গেটম্যান মো. হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তিনি পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নিচে অবস্থিত ই/৪৭ নম্বর রেলগেটের অস্থায়ী গেটম্যান ছিলেন।

এ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

হেলালকে গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব-১১, সিপিসি-২-এর কুমিল্লার কম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে গণম্যাধ্যমকে জানান, সংস্থার একটি আভিযানিক দল একজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আজ বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্রিফিংয়ের মাধ্যমে বহুল আলোচিত দুর্ঘটনার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট হবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, হেলাল ও মেহেদীর দায়িত্বহীনতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, মামলার দ্বিতীয় আসামি মো. মেহেদী (৩৩) হাসান এখনো পলাতক রয়েছেন। তিনি এই রেলক্রসিংয়ে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..