✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অভিষেকে জোড়া গোলের পর যা লিখলেন সুলিভান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১১:০৩:৪৯ |
অভিষেক ম্যাচেই এমন আত্মবিশ্বাসী বার্তা, বোঝাই যাচ্ছে দিনটা ছিল পুরোপুরি রোনান সুলিভানের।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। আর এই জয়ের নায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি স্ট্রাইকার রোনান সুলিভান। জাতীয় দলে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করে অভিষেকটা স্মরণীয় করে রেখেছেন।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি পোস্ট দেন রোনান। প্রথমটিতে লেখেন, ‘Job done. Brace on my first appearance’— অর্থাৎ, কাজ শেষ। অভিষেক ম্যাচেই জোড়া গোল।

আর দ্বিতীয় পোস্টে বলেন, ‘Big moment. Big finish’—বড় মুহূর্ত, দারুণ সমাপ্তি। পোস্ট দুটিই তার আত্মবিশ্বাস আর আনন্দেরই প্রতিফলন।

মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি দলটি। মাঝমাঠে কিছুটা অগোছালো পাসিংয়ের কারণে আক্রমণে ধার থাকলেও সফলতা আসেনি।

বিরতির পর বদলে যায় চিত্র। ৫৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া রোনানের দুর্দান্ত ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেয়। গোলটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল, আর সেটিও ছিল অসাধারণ এক মুহূর্ত।

এরপর ৬৭ মিনিটে শেখ সংগ্রামের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনান। সেই গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

অভিষেক ম্যাচেই জোড়া গোল, রোনান সুলিভান যেন জানিয়ে দিলেন, বাংলাদেশ ফুটবলের সামনে এসেছে নতুন এক আক্রমণভাগের ভরসা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..