✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

যুদ্ধের কারণে জনপ্রিয়তায় ধস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১০:৪২:৫৭ |
ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে ৩৬ শতাংশে। যা তার ক্ষমতায় ফেরার পর থেকে এটাই সর্বনিম্ন।

রয়টার্স আইপসোসের সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে।

সোমবার শেষ হওয়া ৪ দিনব্যাপী এ জরিপে দেখা গেছে, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইরানের সঙ্গে যুদ্ধের প্রতি ক্রমবর্ধমান অসন্তোষের কারণে গত সপ্তাহের ৪০ শতাংশ থেকে তার জনসমর্থন কমে গেছে।

জরিপে আরও দেখা গেছে, ইরানের ওপর মার্কিন হামলার প্রতি সমর্থনও কমেছে; ৩৫ শতাংশ এর পক্ষে এবং ৬১ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন।

জীবনযাত্রার ব্যয় নিয়েও জনমতের অবনতি ঘটেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র সমন্বিত হামলা শুরু করার পর থেকে পেট্রোলের দাম বেড়েছে, যার ফলে হরমুজ প্রণালিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

এ কারণে ট্রাম্পের এই পদক্ষেপকে মাত্র ২৫ শতাংশ মানুষ সমর্থন করছেন।

অনলাইনের এ জরিপে ১,২৭২ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন এবং এর ত্রুটির মাত্রা ছিল ৩ শতাংশ। সূত্র: আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..