সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মাদারগঞ্জে দম্পতিকে জিম্মি করে শ্লীলতাহানি, আটক ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ২১:৩৫:৫৮ |
জামালপুরের মাদারগঞ্জে  দম্পতিকে জিম্মি করে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা হলো উপজেলার মুন্সিপাড়া এলাকার সাইফুল ইসলাম সামী, মো.সাইফ ও জাহিদ।


পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) রাতে স্বামী অনন্ত রবিদাস তার স্ত্রী নিশী রবিদাসকে নিয়ে বালিজুড়ি ঈদ মেলায় যাচ্ছিলেন। পথে খরকা বিল এলাকায় কয়েকজন কিশোর তাদের পথরোধ করে অশ্লীল আচরণ শুরু করে।

পরে আরো ৫-৬ জন যোগ দিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দম্পতিকে জিম্মি করে গৃহবধূকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। স্বামী বাধা দিলে তাকে মারধর করা হয়।

এ সময় আশপাশে লোকজন টের পেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পালানোর সময় তারা দম্পতির দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রাতে ভুক্তভোগী দম্পতি মাদারগঞ্জ থানায় অভিযোগ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..