✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ, আবেদন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৯:১৮:১১ |
বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত আন্তঃসরকারি প্রতিষ্ঠান এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি)। প্রতিষ্ঠানটি তাদের ‘প্রোগ্রাম কো-অর্ডিনেটর’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এআইবিডি বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত। উল্লিখিত পদটিতে বাংলাদেশি নাগরিকরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চলুন, একনজরে দেখে নিই এআইবিডি নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬

প্রতিষ্ঠানের নাম : এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি)

পদের নাম : প্রোগ্রাম কো-অর্ডিনেটর

বিভাগ : প্রোগ্রাম

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : গণযোগাযোগ, কম্পিউটার বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, টেলিযোগাযোগ, সমাজবিজ্ঞান, জনসংযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি। টিভি বা রেডিও প্রোডাকশন, কনটেন্ট তৈরি বা ডকুমেন্টারি বিষয়ে পেশাগত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া উন্নয়ন বা প্রকল্প ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা। ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা। প্রশিক্ষণ ও পরামর্শক কার্যক্রম আয়োজনের অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, প্রকাশনা ডিজাইন ও প্রেজেন্টেশন তৈরিতে দক্ষতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।

বয়সসীমা : ৪০ বছরের নিচে

কর্মস্থল : কুয়ালালামপুর, মালয়েশিয়া

বেতন-ভাতা : প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী

নিয়োগের ধরন : প্রথম এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে। এরপর কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীকে এই admin@aibd.org.my ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের সঙ্গে প্রার্থীকে জীবনবৃত্তান্ত ও শিক্ষাগত বা পেশাগত সনদের কপি, গত ছয় মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ছবি, নিয়োগ পাওয়ার পর কুয়ালামপুর বাসবাস করতে এমন নির্ভরশীল পরিবারের সদস্যদের তথ্য এবং প্রয়োজনে সুপারিশপত্র দরকার হতে পারে।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..