✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবন ধ্বংস: তেল আবিবের মেয়র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৮:৫৯:৩২ |
ক্ষেপণাস্ত্রের ‘সরাসরি আঘাতে’ ইসরায়েলের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তেল আবিবের মেয়র রন হুলদাই। তিনি জানান, এ ঘটনায় চারজন সামান্য আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিচ্ছেন উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি বাংলা। 


ঘটনাস্থলে থাকা এএফপির সংবাদদাতার দেওয়া তথ্যের বরাতে জানানো হয়, শহরের উত্তরাঞ্চলের অভিজাত এলাকায় একটি পুরনো তিনতলা ভবন ধ্বংস হয়ে গেছে।

আর্মি রেডিওসহ বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমের মতে, কোনো রকেট লঞ্চার থেকে ছোঁড়া তিন থেকে চারটি ওয়ারহেডের কারণে এ ক্ষতি হয়েছে বলে ধারণা করছে পুলিশ।


তাদের ধারণা, ওয়ারহেডগুলোর প্রতিটিতে প্রায় ১০০ কিলোগ্রাম বিস্ফোরক ছিল।

ইসরায়েলি জরুরি সেবা বিভাগ ঘটনাস্থলের একাংশের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, আহত চারজনকে চিকিৎসা দিয়ে দ্রুত ছেড়ে দিয়েছে তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..