✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভিয়েতনামে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৮:৫৪:০৬ |
এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। আজ ভিয়েতনামের হ্যানয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আরও দুই দিন আগেই দলের সঙ্গে তার যুক্ত হওয়ার কথা ছিল। তবে নিজ ক্লাব লেস্টার সিটির কাছ থেকে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় তার আগমন বিলম্বিত হয়। অবশেষে সব বাধা পেরিয়ে আজ তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকেও হামজার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হামজা দলের সঙ্গে যুক্ত হওয়ায় প্রধান কোচ হাভিয়ের কাবরেরার স্কোয়াড এখন কানায় কানায় পূর্ণ। মঙ্গলবারও ভিয়েতনামে দলের নিয়মিত অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। পূর্ণাঙ্গ স্কোয়াড হাতে পেয়ে দলের প্রস্তুতি কার্যক্রম এখন আরও নিবিড়ভাবে তদারকি করছেন স্প্যানিশ এই কোচ।

এশিয়ান কাপ বাছাইপর্বের মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা। এই ম্যাচ শেষে আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..