✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইরানের নিরাপত্তা প্রধান হলেন বাঘের জোলঘাদর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৮:৫১:১৩ |
ইসরায়েলি বিমান হামলায় আলি লারিজানির মৃত্যুর পর ইরানের ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের’নতুন সচিব হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক শীর্ষ কমান্ডার।

চলতি মাসের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন প্রভাবশালী কূটনীতিক ও নিরাপত্তা সচিব আলি লারিজানি। যুদ্ধের প্রথমদিনই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর লারিজানি ছিলেন সবচেয়ে সিনিয়র ইরানি ব্যক্তিত্ব। যুদ্ধের ময়দানের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কূটনৈতিক ফ্রন্টে লারিজানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খবর দ্য গার্ডিয়ান ও আল-এরাবিয়ার

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নতুন সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর এরআগে ইরানের ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’ বা সালিশি ও নীতিনির্ধারণী সংস্থার সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা বিবেচনায় তাকে জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ পদে বসানো হলো।

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ‘ফলপ্রসূ আলোচনা’ ও পাঁচদিন হামলা স্থগিতের কথা বলছেন, ঠিক সেই মুহূর্তে একজন কট্টরপন্থী ব্যক্তিকে নিরাপত্তা সচিব নিয়োগ করা তেহরানের অনড় অবস্থানের ইঙ্গিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..