✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে কৃষককে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৬:৪৬:৫৭ |
বগুড়ায় পূর্বশত্রুতার জেরে আরিফুল ইসলাম মুন্না (৫০) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের খন্দকার পাড়ায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম মুন্না খন্দকার পাড়ার মৃত ডা. ইয়াছিন আলীর ছেলে। তিনি কৃষিকাজ ও খামার পেশার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের ভগ্নিপতি শিহাব উদ্দিন অভিযোগ করেন, সোমবার রাতে আরিফুল বাড়ি থেকে বের হয়ে স্কুলের পাশের একটি দোকানে পাউরুটি কিনে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী সায়েমসহ একাধিক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে আরিফুলের ভাই ও স্বজনরা হাসপাতালে নিয়ে যান। 

নিহতের স্বজনেরা জানান, সায়েমের সঙ্গে আরিফুলের দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। এই ঘটনায় আরিফুল ইসলাম তার বিরুদ্ধে প্রায় তিন লাখ টাকার একটি চেক ডিজঅনারের মামলাও করেছিলেন। সেই মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আরিফুলকে হুমকি দেওয়া হচ্ছিল।

বগুড়া সদর থানার ওসি তদন্ত মাহফুজ আলম জানান, জানতে পেরেছি একই এলাকার দুই পরিবারের মধ্যে পালটাপালটি মামলা ছিল। সোমবার রাতে বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এর মধ্যে প্রতিপক্ষরা আরিফুল ইসলামকে ছুরিকাঘাত করলে হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। মামলা হলে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হবে।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..