✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

আইআরজিসির বিবৃতি

গাজা-লেবাননে আগ্রাসন বন্ধ না হলে ‘কোনো সংযম ছাড়াই’ আঘাত হানা হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৬:২৪:৫৬ |
লেবানন ও গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত থাকলে ‘কোনো সংযম ছাড়াই’ আঘাত হানা হবে বলে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করেছে, চলমান যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে লেবানন ও ফিলিস্তিনে ব্যাপকভাবে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি স্পষ্টতই ‘যুদ্ধাপরাধ’। এ ধরনের হামলা অব্যাহত থাকলে উত্তর ইসরায়েলে অবস্থানরত ইসরায়েলি সেনা এবং গাজার আশপাশের এলাকায় ‘ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালাবে আইআরজিসি।


ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিকের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। 

খবরে আরও বলা হয়, ইসরায়েলকে এ হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি আইআরজিসি তাদের বিবৃতিতে এও উল্লেখ করেছে, এসব হামলা পরিচালনায় কোনো ধরনের সীমাবদ্ধতা রাখা হবে না।

এদিকে, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মোহসেন রাজাই যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামোয় কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে কার্যত অচল করে দেওয়া হবে এবং তাদের নৌ-যানও ডুবিয়ে দেওয়া হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকাকে এই সংকট থেকে রক্ষা করার শেষ সময় দ্রুত ফুরিয়ে আসছে। খুব বেশি সময় আর নেই।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..