✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

টানা ছুটিতে সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদে পর্যটকদের ঢল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৫:৫৭:৩৭ |
ঈদের ছুটিকে ঘিরে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে গত আট দিন ধরে দেশি-বিদেশি পর্যটকদের ঢল নেমেছে। পাশাপাশি শরণখোলার বলেশ্বর রিভারভিউ পর্যটন কেন্দ্রেও দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে পর্যটকদের চাপ বাড়তে থাকে। সংশ্লিষ্টরা জানান, আগামী শনিবার পর্যন্ত এসব পর্যটন স্পটে হাজার হাজার পর্যটকের আগমন অব্যাহত থাকবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথভাবে কাজ করছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, হারবাড়িয়া, আলীবান্দা, শরণখোলা, কটকা-কচিখালী, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, ত্রিকোন আইল্যান্ড ও দুবলাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। সোমবার রাতে ৬৮টি ছোট-বড় লঞ্চ ও জাহাজে করে প্রায় তিন হাজার পর্যটক সুন্দরবনের অভ্যন্তরে অবস্থান করেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, পর্যটকদের বাড়তি চাপ সামলাতে বনরক্ষীদের ঈদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন, দুর্ঘটনা প্রতিরোধ এবং বন্যপ্রাণী শিকার বা বিষ দিয়ে মাছ ধরা ঠেকাতে কঠোর নজরদারি চলছে।

এদিকে বাগেরহাটের আরেক বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সংলগ্ন জাদুঘরেও পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কাস্টোডিয়ান মো. জায়েদ জানান, এবার দর্শনার্থীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে শরণখোলার বরইতলার বলেশ্বর রিভারভিউ পর্যটন কেন্দ্রে প্রতিদিন বিকালে নদীর ঢেউ, নৌভ্রমণ, সুন্দরবনের মনোরম পরিবেশ এবং বলেশ্বর নদের মোহনায় সূর্যাস্ত দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে। 

শরণখোলা থানার ওসি মোহাম্মদ সামিনুল হক বলেন, বাগেরহাটের গুরুত্বপূর্ণ এই ট্যুরিষ্ট স্পর্টের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে গত ৮ দিন ধরে বিকালে দেশের বিভিন্ন স্থান ছাড়াও অনেক বিদেশি পর্যটকরা ছুটে আসছেন। প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল সামাল দেওয়া কষ্টকর হলেও পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..