✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইরানের চোরাবালিতে আটকা পড়েছেন তারা : স্পিকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৫:২৬:০৯ |
ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের লক্ষ্যে ‘অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ কথোপকথন’ হয়েছে বলে দাবি করার মাত্র কয়েক ঘণ্টা পরেই তারা এই অস্বীকৃতি জানান।

সোমবার (২৩ মার্চ) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’

এক্সের পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের চোরাবালিতে আটকা পড়েছে। তা থেকে বাঁচতে 'ফেক নিউজ' ব্যবহার করছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে ওয়াশিংটন ও তেল আবিব ভুয়া তথ্য ছড়াচ্ছে।

গালিবাফ আরও বলেন,ইরানি জনগণ আগ্রাসনকারীদের সম্পূর্ণ এবং অনুশোচনামূলক শাস্তি দাবি করে। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের সব কর্মকর্তা তাদের সর্বোচ্চ নেতা ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..