✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বকাপে পাস নম্বর পাওয়ায় টিকে গেলেন ম্যাককালাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৫:২৪:০২ |
সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডের ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছিলেন দলটির প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাকালাম। ইংলিশদের ব্যর্থতার পেছনে তার 'বাজ বল' তত্ত্বকে দায়ী করেছিলেন অনেকেই। তাই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল তার চাকরি বাঁচানোর লড়াই! সেই লড়াইয়ে পাস মার্ক পেয়েছেন ম্যাককালাম।

আগে থেকেই ২০২৭ সাল পর্যন্ত ম্যাককালামের সঙ্গে চুক্তি আছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাজে সময় পার করেছে ইংল্যান্ড দল। ফলে ম্যাককালামের সঙ্গে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই চুক্তি বাতিলের গুঞ্জন উঠেছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে খেলায় আপাতত স্বস্তি পাচ্ছেন ম্যাককালাম। তাকে তিন সংস্করণের প্রধান কোচের দায়িত্বে রাখার কথা নিশ্চিত করেছে ইসিবি। একই সঙ্গে টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও ম্যানেজিং ডিরেক্টর রব কি তাদের দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানিয়েছে বোর্ড।

স্কাই স্পোর্টসকে রব কি বলেন, 'শেষ পর্যন্ত কথা হলো, কারা ইংলিশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে? কে দেশের সেরা খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনতে পারবে? আমার কাছে সেই ব্যক্তি হলো ব্রেন্ডন ম্যাককালাম।'

'অনেক অনেক সাফল্য আমরা পেয়েছে তাদের দায়িত্বে। যদিও শীতের মৌসুমটা একেবারেই ভালো যায়নি, এমনটা বললেও কম বলা হবে। তবে এজন্য তাদের খারাপ নেতা বলা যায় না।'-যোগ করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..