সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বগুড়ায় অধিকাংশ পাম্পে জ্বালানি সংকট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১৯:৩৬:১৩ |
বগুড়ায় জ্বালানি তেলের তীব্র সংকটে জেলার ৭২টি পেট্রোল পাম্পের অর্ধেকের বেশি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে সোমবার (২৩ মার্চ) থেকেই নতুন করে তেল সরবরাহ শুরু হওয়ায় এই সংকট দ্রুত কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, গত কয়েক দিনের সরবরাহ ঘাটতির কারণে সোমবার সকাল থেকে শহরের অধিকাংশ পাম্পে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝোলানো হয়। অনেক জায়গায় পাম্পের মেশিনগুলো কাপড় দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে।

হঠাৎ এই সংকটে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।
 
পাম্প সংশ্লিষ্টরা জানান, ঈদের আগের বাড়তি চাহিদা এবং গত কয়েক দিনের কম সরবরাহের কারণে মজুদ দ্রুত ফুরিয়ে গিয়েছিল। রবিবার কিছু পাম্পে তেল মিললেও সোমবার সকাল থেকে অধিকাংশ পাম্পই তেল দিতে না পেরে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়।

তবে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন বলেন, মজুদ শেষ হয়ে যাওয়ায় জেলার অর্ধেকের বেশি পাম্প সাময়িকভাবে বন্ধ ছিল। তবে স্বস্তির খবর হলো, আজ (সোমবার) থেকেই তেল সরবরাহ আবার শুরু হয়েছে। আশা করছি, দ্রুতই সব পাম্পে জ্বালানি পৌঁছে যাবে এবং জেলায় আর কোনো তেলের সংকট থাকবে না।

জ্বালানি তেলবাহী লরিগুলো পাম্পে পৌঁছাতে শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..