✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন আমজাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১৮:১৭:৩৬ |
ঈদের ছুটির মধ্যেও চলছে বিসিবি নিয়ে আলোচনা। সোমবার (২৩ মার্চ) বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। বিসিবি সভাপতি বরাবর আজ চিঠি দিয়েছেন তিনি। সেখানে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন আমজাদ হোসেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে রয়েছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও। এরই মধ্যে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটিতে আসে পরিবর্তন। বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মোখছেদুল কামাল বাবু। 

এর আগে তিনি এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি। এর আগে গেল বছরের অক্টোবরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আমজাদ হোসেন। এরপর আজ তিনি পরিচালকের পদ থেকেই সরে দাঁড়ালেন।

গতকাল সন্ধ্যায় আমজাদকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে ঠিক কী কারণে তাকে সরানো হয়েছিল সেটির কারণ জানা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..