✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১০:৫৭:৪৭ |

যুক্তরাষ্ট্রের হুমকি ‘হতাশার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এসব হুমকি ইরানের বিরুদ্ধে ব্যর্থতারই ইঙ্গিত দিচ্ছে।

এক্সে দেওয়া এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার যে ধারণা প্রকাশ করা হচ্ছে, তা একটি ইতিহাসগড়া জাতির ইচ্ছাশক্তির বিরুদ্ধে হতাশার প্রকাশ। তিনি জানান, হুমকি ও সন্ত্রাস ইরানের জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে তুলছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি সব দেশের জন্য উন্মুক্ত রয়েছে, তবে যারা ইরানের ভূখণ্ড লঙ্ঘন করে তাদের জন্য নয়। যেকোনো অযৌক্তিক হুমকির বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান তিনি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, তবে বর্তমান পরিস্থিতির কারণে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধের কারণে বীমা কোম্পানিগুলো ঝুঁকি নিতে চাইছে না, যার ফলে জাহাজগুলো চলাচলে দ্বিধায় পড়ছে—এ জন্য ইরান দায়ী নয়।

আরাগচি জোর দিয়ে বলেন, কোনো ধরনের হুমকিতে ইরান বা ইরানি জনগণ প্রভাবিত হবে না। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে অস্থিরতা ও ঝুঁকি বৃদ্ধির জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..