✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ট্রাম্পের হুমকির জবাব

সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১০:৫৫:০৯ |

ট্রাম্পের হুমকির পর ইরানের নতুন নেতৃত্ব ক্রমেই সংঘাতমুখী অবস্থান নিচ্ছে। দেশটির সামরিক মুখপাত্র মোহাম্মদ গালিবাফ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি—তিনজনই শক্ত বার্তা দিয়েছেন। তারা বলেছেন, ইরানের কোনো বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে এর প্রভাব পুরো অঞ্চলে পড়বে।

তাদের হুঁশিয়ারি, ইরানের বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হতে পারে। ইরানের নতুন নেতৃত্বের অবস্থান স্পষ্ট—যেকোনো হামলার জবাবে তারা আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত এবং প্রয়োজন হলে সংঘাত বাড়াতে দ্বিধা করবে না।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটে অর্থ জোগান দেওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড ইরানিদের রক্তে রঞ্জিত। এগুলো কিনলে নিজেদের সম্পদ ও স্থাপনাকে হামলার ঝুঁকিতে ফেলবেন।’ তিনি আরও বলেন, তাদের বিনিয়োগ নজরদারিতে রাখা হচ্ছে এবং এটিই চূড়ান্ত সতর্কবার্তা।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে। এর জবাবেই ইরানের পক্ষ থেকে এই কঠোর অবস্থান জানানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..