✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১০:৫৩:১৫ |

ইরান সরাসরি লন্ডনে আঘাত হানতে সক্ষম বলে ইসরায়েল যে দাবি করেছে, তা সোমবার আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের আবাসন ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী স্টিভ রিড জানিয়েছেন, ইসরায়েলের এই দাবির সপক্ষে ব্রিটিশ গোয়েন্দাদের কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা মূল্যায়ন নেই। 

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, তেহরান যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু বানাচ্ছে অথবা চাইলেই হামলা করার সক্ষমতা রাখে এমন কোনো তথ্য তাদের হাতে নেই।

এর আগে গত শনিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, ইরানের কাছে এমন সব অস্ত্র ও ক্ষেপণাস্ত্র রয়েছে যা ৪,০০০ কিলোমিটার বা প্রায় ২,৪৮৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মূলত ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ-মার্কিন যৌথ সামরিক ঘাঁটি চাগোস আইল্যান্ডসে ইরানের সাম্প্রতিক হামলার খবরের প্রেক্ষাপটে ইসরায়েল এই হুঁশিয়ারি দেয়। 

চাগোস আইল্যান্ডস ইরান থেকে প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। তবে ওই ঘাঁটির ঠিক কতটা কাছাকাছি ইরানি ক্ষেপণাস্ত্র পৌঁছেছিল, সে বিষয়ে স্টিভ রিড কোনো মন্তব্য করতে রাজি হননি। 

সূত্র: মিডলইস্ট মনিটর

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..