✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১০:৪৪:৪৭ |
আরও একটি শিরোপার দেখা পেলেন পেপ গার্দিওলা। আজ রোববার আর্সেনালকে হারিয়ে ইংলিশ লিগ কাপের চ্যাম্পিয়ন হয়েছে তার দল ম্যানচেস্টার সিটি। এই শিরোপা জিতেই নতুন ইতিহাস গড়েছেন পেপ গার্দিওলা। ইতিহাসের প্রথম কোচ হিসেবে পাঁচবার লিগ কাপের ট্রফি উঁচিয়ে ধরার অবিস্মরণীয় কীর্তি গড়লেন তিনি। সেইসঙ্গে কোচ হিসেবে এক জীবনে ৪০তম শিরোপা জিতলেন এই স্প্যানিশ কোচ।

যার মধ্যে রয়েছে ৬টি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা, ৫টি ইংলিশ লিগ কাপ, সমান চারটি করে ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ, সমান তিনটি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেস লীগা, স্প্যানিশ সুপার কাপ ও কমিউনিটি শিল্ড, সমান ২টি করে স্প্যানিশ কোপা দেলরে, জার্মান কাপ এবং এফএ কাপ।

এক জীবনে জেতা এই ৪০ শিরোপার মধ্যে বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিতেই জিতেছেন সবচেয়ে বেশি। সুদীর্ঘ ক্যারিয়ারের প্রায় অর্ধেক ট্রফি এসেছে তার ইংলিশ ক্লাবটি থেকে। অর্থাৎ ম্যানসিটির হয়ে রেকর্ড সর্বোচ্চ ১৯ ট্রফি জয়ের বিস্ময়কর কীর্তি গড়েছেন এই কাতালান কোচ। ম্যানসিটির হয়ে জেতা সর্বোচ্চ ৬ শিরোপা ইংলিশ প্রিমিয়ার লিগের। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ৫বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড লিগ কাপে। কমিউনিটি শিল্ড ট্রফির সংখ্যা তিনটি। দুইবার উঁচিয়ে ধরেছেন এফএ কাপ। এছাড়া ম্যানসিটির হয়ে একটি করে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..