✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অনুশীলনে ব্যস্ত তিন দেশে তিন দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ২২:৫৩:১৪ |
দেশে চলছে ঈদের আবহ। ফুটবলাঙ্গনে অবশ্য তুমুল ব্যস্ততা। জাতীয় দল ভিয়েতনামের হ্যানয়ে, অ-২০ দল মালদ্বীপের মালেতে এবং আফিদারা থাইল্যান্ড ব্যাংককে আজ অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন।

জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাফুফের এক ভিডিও বার্তায় বলেন, ‘ভ্রমণক্লান্তি কাটিয়ে ফুটবলাররা অনুশীলনে ফিরেছে৷ স্বল্প সময় অনুশীলন হলেও বেশ কার্যকর হয়েছে। ট্যাকটিক্যাল অনেক বিষয়ে কাজ হয়েছে।’

জাতীয় দলের অন্যতম সিনিয়র ফুটবলার মিডফিল্ডার সোহেল রানা। তিনি বলেন, ‘রিকভারির পাশাপাশি ভিয়েতনাম ম্যাচের জন্য পরিকল্পনা হয়েছে। আজকের অনুশীলন সেশন গুরুত্বপূর্ণ ছিল। ভিয়েতনামের ম্যাচটি সিঙ্গাপুরে অনেক কাজে দেবে।’

সাফ অ-২০ টুর্নামেন্ট মালদ্বীপের মালেতে। বাংলাদেশ দলের অনুশীলন ভেন্যুর মান নিয়ে প্রশ্ন তুললেন ম্যানেজার সামিদ কাশেম, ‘আমাদের খেলা হবে ঘাসের মাঠে। অনুশীলন ফিল্ড টার্ফের। সেটাও খুব ভালো মানের নয়, যা আন্তর্জাতিক পর্যায়ের না৷ এরপরও আমাদের ফুটবলাররা তাদের সেরাটা দিয়েই অনুশীলন করছে।’

ব্যাংককে গরমে অনুশীলন করছে বাংলাদেশ অ-২০ নারী দল। ডিফেন্ডার সুরমা জান্নাত বলেন,  ‘ঈদের দিন আমরা এখানে এসেছি। পরিবারকে মিস করেছি। এখানে বেশ গরম৷ আমরা ২৫ ও ২৭ মার্চ ভারত ও জর্ডানের জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের লক্ষ্য টুর্নামেন্টে পরবর্তী রাউন্ডে যাওয়া।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..