সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঈদের দিন ঢামেক থেকে শিশু চুরি, যাত্রাবাড়ী থেকে উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ২১:৫৯:০৯ |
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঈদের দিন চুরি হওয়া দুই বছর বয়সি এক শিশুকে মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেলে শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল আলম।

তিনি জানান, শনিবার দুপুরে ঢামেক হাসপাতালের ভবন-২ এর তৃতীয় তলার হৃদরোগ বিভাগ থেকে ফোজাইল (২) নামের শিশুটিকে চুরি করা হয়। 

ফোজাইলের বাবা মাজহারুল ইসলাম ও মা নুসরাত জাহান তাকিয়া। তাদের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় হলেও বর্তমানে তারা রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জে বসবাস করছেন।

ঘটনার পর রাতেই শিশুটির স্বজনদের মোবাইল ফোনে কল দিয়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানার পর র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালায়।

এসআই রাশিদুল আলম আরও জানান, মোবাইল ট্র্যাকিংয়ের সূত্র ধরে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া জানান, দুই দিন আগে তার বাবা হাফেজ নাসির উদ্দিন (৬১) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের তৃতীয় তলায় ভর্তি হন। শনিবার দুপুরে তিনি ছেলে ফোজাইলকে নিয়ে হাসপাতালে যান। দুপুরে ওয়ার্ডের ভেতরে সবাই খাবার খাচ্ছিলাম। ফোজাইল ওয়ার্ডেই ছিল। হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালের ভেতরে ও বাইরে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

পরে হাসপাতালের আনসার ও পুলিশের সহায়তায় ব্যাপক খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে মুক্তিপণ দাবির ফোন আসলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। এরপর অভিযান চালিয়ে রাতেই শিশুটিকে উদ্ধার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..