সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঈদের প্রথম দিনে কোন সিনেমা কত আয় করল?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ২১:২৪:৪০ |
ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে রূপালি পর্দার ম্যাজিক। এবারের ঈদুল ফিতরে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। প্রতি বছরের মতো এবারও দর্শকদের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কেবল তারকাখ্যাতি নয়, গল্পের শক্তিতেই সিনেমা বাছাই করছেন দর্শকরা। ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ নিয়ে মুখরিত এখন সিনেমা পাড়া।



বাংলা মুভি রিভিউ (বিএমআর)-এর তথ্য অনুযায়ী, ঈদের প্রথম দিনে আয়ের দিক থেকে দাপুটে সূচনা করেছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনার হওয়ার গৌরব অর্জন করেছে সিনেমাটি। অন্যদিকে, নব্বই দশকের গ্যাংস্টার ড্রামা থেকে শুরু করে নাগরিক জীবনের গল্প  সব মিলিয়ে দর্শক মাতাতে ব্যস্ত ঢালিউডের তারকারা।

প্রেক্ষাগৃহে আয়ের লড়াইয়ে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে এগিয়ে রয়েছে ‘দম’। সিনেমাটির জয়জয়কার নিয়ে বিএমআর জানান, ‘মাল্টিপ্লেক্সে দমদার সূচনা করলো আফরান নিশো অভিনীত 'দম'। এমনকি মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনারও এখন 'দম'। রিভিউ পজিটিভ, তাই লং টার্মে কেমন করে সেটাই দেখার বিষয়।’ স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে সিনেমাটির মোট ২৭টি শোর মধ্যে ২২টিই ছিল হাউজফুল। প্রথম দিনে এর আয় দাঁড়িয়েছে ৩০.৩৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ২১টি শোর মধ্যে ১৭টিই ছিল হাউজফুল। সিনেমাটি আয় করেছে ২০.৪০ লাখ টাকা। বিএমআর-এর মতে, এটি মাল্টিপ্লেক্সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং।



ঈদের বাজারে বরাবরের মতোই আলোচনায় থাকেন শাকিব খান। তার অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি না পেলেও ই-টিকেটিং সুবিধা সম্বলিত অন্যান্য মাল্টিপ্লেক্স ও থিয়েটারে দাপট দেখিয়েছে। ৩১টি শোর মধ্যে ২৬টিই ছিল হাউজফুল। তবে সার্ভার সমস্যার কারণে কিছু শো বাতিল না হলে আয়ের অংকটা আরও বড় হতে পারতো। দিনশেষে সিনেমাটি সংগ্রহ করেছে ১৬.১৯ লাখ টাকা।

তরুণ প্রজন্মের ক্রেজ সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটিও ডাবল ডিজিট কালেকশন দিয়ে যাত্রা শুরু করেছে। ১৪টি শোর মধ্যে ১০টি হাউজফুল নিয়ে সিনেমাটি আয় করেছে ১৩.৯৩ লাখ টাকা।

অন্যদিকে, নির্মাতা রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ প্রথম দিনে মাঝারি মানের ব্যবসা করেছে। ১৪টি শোর মধ্যে ১টি হাউজফুলসহ সিনেমাটির আয় ৬.১২ লাখ টাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..