✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

হরমুজ প্রণালি

ট্রাম্পের আলটিমেটাম শেষ হচ্ছে মঙ্গলবার ভোরে, এরপর কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ১৯:১৬:৩৯ |
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে না দিলে ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এ মুহূর্ত থেকে’ পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ধরনের হুমকি ছাড়া হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হবে।

জিএমটি সময় অনুযায়ী ২১ মার্চ রাত ১১টা ৪৪ মিনিটে তিনি এ ঘোষণা দেন। সেই হিসেবে ইরানকে সময় দেওয়া হয়েছে ২৩ মার্চ রাত ১১টা ৪৪ মিনিট পর্যন্ত (তেহরান সময় ২৪ মার্চ ভোর ৩টা ১৪ মিনিট)।

বাংলাদেশ সময় অনুযায়ী এই সময়সীমা শেষ হবে ২৪ মার্চ (মঙ্গলবার) ভোর ৫টা ৪৪ মিনিটে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। চলমান সংঘাতের কারণে এখানে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে।


তথ্যসূত্র : বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..