✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

জানাল ইরান

‘শত্রুদের জাহাজ’ বাদে সবার জন্য হরমুজ প্রণালি খোলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ১৪:২৫:১৫ |
শত্রুদের জাহাজ বাদে অন্য সবার জন্য হরমুজ প্রণালি খোলা আছে বলে জানিয়েছে ইরান। রোববার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থার ইরানি দূত আলি মৌসাভি এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড গতকাল রাতে হুমকি দিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ উন্মুক্ত করে দিতে হবে। নয়ত ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার এ হুমকির পর ইরান জানাল, শত্রুদের জাহাজ বাদে সবার জন্য হরমুজ খোলাই আছে।

ইরানের দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তার ব্যাপারে আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে ইরান।

তিনি জানিয়েছেন, যেসব জাহাজের সঙ্গে ইরানের শত্রুদের সংশ্লিষ্টতা নেই তারা সহজেই হরমুজ দিয়ে যেতে পারবে। অন্য দেশের জাহাজকে শুধুমাত্র ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করতে হবে। অর্থাৎ ইরানকে জানিয়ে জাহাজ আনতে হবে।

ইরানি এ কূটনীতিক বলেছেন, “ইরান কূটনীতিকে প্রাধান্য দেয়। এটি এখনো অব্যাহত আছে। তবে তার আগে হামলা অবশ্যই সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পারস্পরিক বিশ্বাস অর্জন করতে হবে। হরমুজে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটির মূল কারণ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা।”

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..