সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ব্রাইটনের মাঠে আবারও হোঁচট খেল লিভারপুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ১১:১০:২৯ |
ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ লড়াই জমলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে। ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ২-১ ব্যবধানে হারিয়েছে শিরোপাধারী লিভারপুলকে। গত মৌসুমে এই মাঠে হেরেছিল অল রেডরা।

শনিবার (২১ মার্চ) প্রতিপক্ষের মাঠে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে লিভারপুল। ম্যাচের ১৪তম মিনিটে কাছ থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ড্যানি ওয়েলবেক।

তবে দ্রুতই ম্যাচে ফিরে লিভারপুল। ৩০তম মিনিটে গোল করে সমতা ফেরান হাঙ্গেরিয়ান লেফট-ব্যাক মিলোস কেরকেস। প্রথমার্ধে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে আবারও আঘাত হানে ব্রাইটন। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ওয়েলবেক। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।


বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্নে স্লটের দল। ফলে টানা তিন ম্যাচে জয়হীন (দুই হার ও এক ড্র) রইল লিভারপুল।

এই পরাজয়ে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে লিভারপুল। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাস্টন ভিলা, যারা একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ব্রাইটন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..