✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ‘অত্যন্ত ভয়ানক বিস্ফোরণ’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ১১:০৪:০৯ |
ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অত্যন্ত ভয়ানক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (২২ মার্চ) সেখানে বিস্ফোরণ হয়।

ইরানি যুদ্ধ ব্লগার ‘ভাহিদ অনলাইন’ বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন বিস্ফোরণ হয়েছে তেহরানের পারদিস এবং পার্শ্ববর্তী শহর দামাভান্দে।

মামলেকেটে নামে ব্লগারদের অপর একটি গ্রুপ বলেছে, দামাভান্দের কাছে অন্তত তিনটি বিকট বিস্ফোরণ হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার তেহরানে নতুন করে ব্যাপক হামলার ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। তাদের এ ঘোষণার কিছু পরই অত্যন্ত বিকট বিস্ফোরণগুলো হলো। ইসরায়েলিরা তেহরানের কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে সেটি এখনো নিশ্চিত নয়।

এদিকে এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে হবে।

নয়ত ইরানেরর বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন তারা। এরপর ইরান হুমকি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র এমন কিছু করে তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে টার্গেট করা হবে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..