✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

নানতানজ পারমাণবিক স্থাপনায় ‘বাঙ্কার বাস্টার’ দিয়ে যুক্তরাষ্ট্রের হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ২১:১২:১৪ |
ইরানের নানতানজ পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার (২১ মার্চ) এ হামলা হয়। এ পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম মজুদকরণ করা হতো।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছেন, নানতানজে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে।

গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের ১২দিনের যদ্ধ হয়। ওই সময় ফোর্দো, নানতানজ ভূগর্ভস্থ পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে এক ডজনেরও বেশি বিশালাকৃতির বোমা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। যেগুলো মাটির নিচে থাকা অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যে ছোড়া হয়েছিল।

এর আগে ইরানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আজ নানতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..