✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

নওরোজে ইরানের প্রেসিডেন্টকে মোদির ফোন, চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১৮:০০:৩৪ |
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি ঈদ ও নওরোজ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

এক বিবৃতিতে মোদি বলেন, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছি এবং ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা প্রকাশ করেছি যে এই উৎসবের মরসুম পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে।’

আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী মোদি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক হামলাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

‘এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানানো হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করে।’ তিনি বলেন। ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব নিয়ে ভারতের উদ্বেগের ওপরও তিনি জোর দেন।

এ সময় মোদি বিশ্ব বাণিজ্যের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর মাধ্যমে।

তিনি বলেন, ‘নৌচলাচলের স্বাধীনতা রক্ষা এবং নৌপথগুলো খোলা ও সুরক্ষিত রাখা নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..