✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আলভী-ইকরার সন্তান: মাকে ছাড়া রিজিকের অন্যরকম ঈদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১৬:৪৪:৩২ |
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন গত মাসেই। মাকে হারানোর পর প্রথম ঈদ কেমন কাটছে আলভী-ইকরা জুটির ৪ বছরের একমাত্র সন্তান রিজিকের সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্যোশাল মিডিয়ায়।

আজ ঈদের নামাজের সময়ের রিজিককে নিয়ে তার চাচা নেহাল আহমেদ একটি ছবি পোস্ট করেছেন।



শনিবার (২১ মার্চ) ছবিটি ফেসবুকে পোস্ট করে নেহাল লেখেন, ‘এমন ঈদ আমরা কখনোই কল্পনা করিনি, ঈদ মোবারক’

এদিকে, পোস্টের পর থেকে নেটিজেনরা রিজিকের প্রতি ভালোবাসা প্রেরন করছেন নানা মন্তব্যের মাধ্যমে।

গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় আত্মহত্যা করেন ইকরা। ওই সময় আলভী নাটকের শুটিংয়ে নেপাল ছিলেন। ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানান আলভী।

এদিকে অভিনেতার স্ত্রীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই আলভীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে ইকরার পরিবার অভিযোগ করেন, আলভী অন্য একজন অভিনেত্রীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার জন্যই ইকরার সঙ্গে দাম্পত্য কলহের শুরু। এ কারণেই আত্মহত্যার পথ বেছে নেন ইকরা। পরে এ ঘটনায় ইকরার পরিবার আলভী ও তার মা-সহ কয়েকজনের নামে মামলা করেন থানায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..