✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ হাজার কি. মি দূরের ঘাঁটিতে মিসাইল ছুড়ল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১৬:৪১:২৩ |
ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল গতকাল শুক্রবার রাতে মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায়।

এরমধ্যে একটি মিসাইল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে আপনা আপনি ভূপাতিত হয়। আরেকটি মিসাইল লক্ষ্য করে প্রতিরক্ষা মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। কিন্তু ওই মিসাইলটিতে প্রতিরক্ষা মিসাইল হিট করেছিল কি না সেটি স্পষ্ট নয়। তবে দুটি মিসাইলের একটিও ঘাঁটি পর্যন্ত পৌঁছায়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

দিয়েগো গার্সিয়া নামের এ ঘাঁটি ইরান থেকে ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ভাষ্য অনুযায়ী, ইরানের মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ হলো ২ হাজার কিলোমিটার।

তাহলে ইরান কীভাবে ৪ হাজার কিলোমিটার দূরের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়ল সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসরায়েলের আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরুর তথ্য অনুযায়ী ইরানের বেশিরভাগ মিসাইল স্বল্পপাল্লার এবং মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল। যেগুলো যথাক্রমে ১ হাজার কিলোমিটার থেকে ৩ হাজার কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। তবে কিছু প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমানে ‘অ্যাডভান্সড স্টেজে’ আছে। অর্থাৎ এগুলোর দূরত্ব বেড়েছে।

দিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের একটি দ্বীপে অবস্থিত। একটি একটি কৌশলগত ঘাঁটি হিসেবে কাজ করে। সেখানে যুক্তরাষ্ট্র বোমারু, পারমাণবিক সাবমেরিন এবং গাইডেড মিসাইল বিধ্বংসী রাখে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..